যখন বাংলায় কথা বলি,মনে হয় বকুলের গন্ধে ভরে গেছে চারদিক ! যখন বাংলায় কবিতা লিখি কাগজের ওপর শিউলী বিছিয়ে থাকে ! যখন বাংলায় গান গাই বেলি-যুঁই এর সুবাসে উন্মনা হই ! যখন বাংলায় ঝগড়া করি অন্ধকার হেসে কুটি কুটি হয় ! আর যখন স্বপ্ন দেখি,সারাটা বাংলা সুখস্বপ্ন হয়ে ধরা দেয় ! আমার সোনালী বাংলা,স্বপ্নের বাংলা,হৃদয়ের বাংলা ভাষা ! তোমায় নিয়েই আমার সারাক্ষণ কাঁদা-হাসা তোমার জন্যই আমার অনন্ত ভালোবাসা !
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।